৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টায় গ্রেপ্তার ২ আসামি 

Jul 27, 2026 - 18:15
 0  5
৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টায় গ্রেপ্তার ২ আসামি 

সুনামগঞ্জ ও ঢাকার আশুলিয়ায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত দুইজন হলো-সাব্বির মিয়াকে (৪০) ও মো. সেলিমকে (৩১)।

শনিবার (২৫ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ৫ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটি কে তার দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নিপীড়নের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশী ও বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জগন্নাথপুর থানাকে জানানো হলে কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস ও পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

এরপর জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি মামলা করেন।

অপর দিকে, শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিরিবিলি ফালগুনী হাউজিং এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, তার ৫ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। নিরিবিলি ফালগুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসায় বিদ্যুৎ চলে যাওয়ায় শিশুটি বাইরে আসে। সেই সুযোগে তাকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার স্পর্শকাতর জায়গায় হাত দেন ও নিপীড়নের চেষ্টা চালান।

পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মালিহা আক্তার কলটি রিসিভ করেন এবং ডিসপাচার এএসআই সিরাজুল ইসলামের মাধ্যমে আশুলিয়া থানাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মো. সেলিমকে (৩১) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।