কুর্মিটোলায় বাসের ধাক্কায় পথচারী নিহত

Jul 27, 2026 - 18:18
 0  13
কুর্মিটোলায় বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেয়ালে ধাক্কা লেগে এক পথচারী নিহত হয়। নিহত ব্যক্তিটি রেডিসন ব্লু হোটেলের কর্মচারী রফিকুল ইসলাম। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস কালশী ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশে থাকা জেনারেটর কক্ষের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম নিহত হন। তিনি রেডিসন ব্লু হোটেলটির ‘স্টোর কিপার’ হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন।

তিনি জানান, বাসটির চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনার আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।