৪১ বছর বয়সেও থেমে নেই রোনালদোর রের্কড
গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে মাঠে নামে রোনলেদোর দল আল নাসের । ম্যাচের ৫০ মিনিটি জয়সূচক গোল করে ২-১ এ ম্যাচটি জীতে নেই আল নাসের। রোনালদোর করা ৫০ মিনিটের গোলটি সেই সাথে হয়ে উঠে সৌদি প্রো লিগের সর্ব্বোচ গোল। যা ৪১ বছর বয়সে রোনালদোর করা অন্য আর একটি রের্কড।
রেকর্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে পথচলা অনেক বছরের। ৪১ বছর বয়সেও সেই যাত্রা চলছে। গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।
ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।
রোনালদো সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিন বছরের একটু বেশি সময় নিয়ে। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর ২২ গোল চাই রোনালদোর।
ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।
এরপর ৫০তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তাঁর কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ দূর থেকে পায়ে ছুঁয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। রোনালদোর এই গোলে জয়ের ধারা ধরে রাখল আল নাসর।
রোনালদোর দল চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।
What's Your Reaction?