হাতকড়া পরিয়ে বাসা থেকে রোগীকে নেওয়ার অভিযোগ, আটক রিহ্যাবের ২ কর্মী

Oct 8, 2026 - 14:35
Oct 8, 2026 - 14:35
 0  3
হাতকড়া পরিয়ে বাসা থেকে রোগীকে নেওয়ার অভিযোগ, আটক রিহ্যাবের ২ কর্মী
ছবি :সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই কর্মী মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) ও মো. আমিনুর ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত হাতকড়াটিও জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর থানার স্যার সৈয়দ রোডের একটি বাসায় চার থেকে পাঁচজন ব্যক্তি প্রবেশ করেন। তারা ওই ফ্ল্যাটের মালিক সিপার মোস্তফার (৬৩) হাতে হাতকড়া পরিয়ে জোর করে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
নিরাপত্তা গিয়ার

এ ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, সিপার মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের সদস্যরা পৃথকভাবে বসবাস করেন। তার ছোট ভাই সাবির মোস্তফা তাকে চিকিৎসার জন্য উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার ব্যবস্থা করেন।

পুলিশ জানায়, এর আগেও ২০২১ সালে সিপার মোস্তফাকে ওই রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। ঘটনার পর উত্তরা পশ্চিম থানার মাধ্যমে খোঁজ নিয়ে তাকে লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের পক্ষ থেকে রিহ্যাব সেন্টারের মালিক ডা. মো. জসিম উদ্দীনের কাছে হাতকড়া ব্যবহারের আইনগত বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তবে তিনি জানান, কিছু মাদকাসক্ত ব্যক্তিকে রিহ্যাবে নেওয়ার সময় হাতকড়া ব্যবহার করা হয়।
এ ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মী জসিম উদ্দিন ওরফে পলাশ ও আমিনুর ইসলামকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।