সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ একাদশে আসছে পরিবর্তন

Sep 28, 2026 - 11:00
 0  2
সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে  বাংলাদেশ একাদশে আসছে পরিবর্তন
ছবি:সংগৃহীত

১৯৭৩ থেকে শুরু, এই ৫৩ বছরে বাংলাদেশ ও সিঙ্গাপুর মুখোমুখি হয়েছে পাঁচবার। তিনবারই জিতেছে সিঙ্গাপুর, দুবার ম্যাচ ড্র। সর্বশেষ দেখায়ও জয়ের হাসি হেসেছে সিঙ্গাপুরই; গত মার্চে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে। নিজেদের মাঠে সেই হারের স্মৃতি এখনো টাটকা বাংলাদেশের জন্য।

এর মধ্যেই আসিয়ান কাপের ম্যাচে আজ আবারও বাংলাদেশের সামনে সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। মঞ্চ ভিন্ন হলেও এই ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ে হারের জবাব দিতে প্রস্তুত জামাল–হামজারা।

র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য ৩৪ ধাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরে ১৮১ থেকে ১৮২তে নেমে গেছে বাংলাদেশ। সিঙ্গাপুর আছে ১৪৮ নম্বরে। তবে র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধানকে গুরুত্ব দিতে চান না বাংলাদেশ কোচ টমাস ডুলি। তাঁর কাছে জয়ই এখন শেষ কথা।

মালয়েশিয়ার বিপক্ষে ৩–০ গোলের হারে একটু বেশিই হতাশ বাংলাদেশ কোচ। সেই ম্যাচের ভুলগুলোও হয়তো মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে তাই একটু সাবধান বার্তাই যেন দিতে চাইলেন কোচ, তবে সেটা আক্রমণাত্মক ফুটবলের ভাষায়, ‘আমাদের আরও আগ্রাসী হতে হবে। প্রতিপক্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে আরও আগ্রাসী মেজাজের ফুটবল খেলতে হবে। তাদের বেশি সুযোগ দেওয়া যাবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।