সাদামাটা পোশাকেও মেয়েদের  স্টাইলিশ লুক

Sep 14, 2026 - 20:17
Sep 14, 2026 - 20:23
 0  5
সাদামাটা পোশাকেও মেয়েদের  স্টাইলিশ লুক

স্টাইলিশ দেখাতে প্রতিবার নতুন পোশাক কেনা বা দামি পোশাক পরার প্রয়োজন নেই। অনেক সময় সাধারণ একটি পোশাকের সঙ্গে ছোট কিছু অনুষঙ্গ যোগ করলেই পুরো সাজটাই বদলে যায়। একটি সুন্দর ব্যাগ, মানানসই কানের দুল কিংবা ঘড়িও সাধারণ পোশাকে এনে দিতে পারে পরিপাটি ও আকর্ষণীয় লুক। তাই বেশি কিছু না করে কয়েকটি সঠিক অ্যাক্সেসরিজ বেছে নিলেই সাজে যোগ হতে পারে আলাদা সৌন্দর্য।

স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ

পরিষ্কার শেপের একটি হ্যান্ডব্যাগ সাধারণ পোশাককেও বেশ গোছানো দেখায়। পোশাকের সঙ্গে সহজে মানিয়ে নিতে কালো, বেজ বা বাদামি রঙের ব্যাগ বেছে নিতে পারেন।

নজরকাড়া কানের দুল

সাধারণ পোশাকে একটু আলাদা ভাব আনতে হুপস, ড্রপস বা সুন্দর নকশার কানের দুল ব্যবহার করা যেতে পারে। তবে পোশাক যদি খুব সাধারণ হয়, তাহলে একটু বড় বা নজরকাড়া দুলও বেছে নেওয়া যায়।

ক্লাসিক ঘড়ি

হাতে একটি সাধারণ ডিজাইনের ঘড়ি থাকলেই সাজে পরিপাটি ভাব আসে। খুব বেশি নকশা বা অলংকরণ নেই—এমন ঘড়ি পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায় এবং পুরো লুককে আরও পরিণত করে।

বেল্টে বদলে যাবে পোশাকের লুক

ড্রেস, ট্রাউজার্স বা ঢিলেঢালা শার্টের সঙ্গে বেল্ট ব্যবহার করলে পোশাকে সুন্দর শেপ আসে। একই সঙ্গে কোমরের গঠনও স্পষ্ট হয়। সাধারণ পোশাকে দ্রুত পরিবর্তন আনতে এটি হতে পারে সহজ একটি উপায়।

রোদচশমায় বাড়বে স্মার্টনেস

ক্যাজুয়াল পোশাকের সঙ্গে মানানসই একটি সানগ্লাস পুরো সাজকে আরও স্মার্ট করে তুলতে পারে। তবে ফ্রেম বাছাইয়ের সময় নিজের মুখের আকৃতির সঙ্গে সেটি মানাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখা জরুরি।

সিল্ক স্কার্ফে আসবে নতুনত্ব

একটি সুন্দর রঙের সিল্ক স্কার্ফ নানা ভাবে ব্যবহার করা যায়। গলায় জড়ানোর পাশাপাশি ব্যাগের হাতলে বেঁধে বা চুলেও ব্যবহার করা সম্ভব। এতে একই পোশাকেও বারবার নতুন লুক তৈরি করা যায়।

চুলের সাজে ছোট্ট পরিবর্তন

চুল দ্রুত গোছাতে ক্লিপ, হেডব্যান্ড বা ছোট ব্যারেট ব্যবহার করতে পারেন। সাধারণ পোশাকের সঙ্গে মানানসই হেয়ার অ্যাক্সেসরিজ পুরো সাজকে আরও সুন্দর ও গোছানো দেখায়।

কম গয়নাতেই সুন্দর দেখাবে

হাতে অনেক গয়না পরার প্রয়োজন নেই। কয়েকটি ছোট আংটি বা একটি সাধারণ ব্রেসলেটই সাজে প্রয়োজনীয় সৌন্দর্য যোগ করতে পারে। বিশেষ করে সাদামাটা পোশাকের সঙ্গে হালকা গয়না বেশ মানানসই।

লেয়ার্ড নেকলেসে ট্রেন্ডি লুক

গলায় একাধিক সরু চেন একসঙ্গে পরলে সাজে আধুনিক ভাব আসে। ভিন্ন দৈর্ঘ্যের দুই বা তিনটি পাতলা নেকলেস একসঙ্গে পরলে খুব বেশি ভারীও দেখাবে না, আবার সাধারণ পোশাকেও নজর কাড়বে।

স্টাইলিশ দেখানোর জন্য পোশাকে বড় পরিবর্তনের দরকার নেই। পোশাকের সঙ্গে মানানসই কয়েকটি অ্যাক্সেসরিজ বেছে নিতে পারলেই সাধারণ সাজেও ফুটে উঠবে ব্যক্তিত্ব ও রুচির ছাপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।