সম্পর্ক টেকাতে সঙ্গীকে যা বলা উচিত নয়
ভালোবাসার সম্পর্ক টিকে থাকে যত্ন, বিশ্বাস ও পারস্পরিক সম্মানে। ঝগড়া বা অভিমানের সময় রাগের বশে বলা কিছু কথা সম্পর্কের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই সম্পর্কের ভিত মজবুত রাখতে সঙ্গীকে কোন ৩টি কথা বলা উচিত নয়, তা জানা জরুরি।
◑তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আমার জীবনটাই নষ্ট
রাগের মাথায় অনেকেই সঙ্গীকে বলে বসেন, ‘তোমাকে ভালোবেসে আমি পস্তাচ্ছি’ বা ‘তোমাকে চেনাটাই আমার ভুল হয়েছে’। সত্যি বলতে, এই একটা কথা সঙ্গীর বুকে তিরের মতো গিয়ে বিঁধে। বিশেষজ্ঞের মতে, ঝগড়া থামে ঠিকই, কিন্তু সঙ্গীর মন থেকে এই ভয়টা আর দূর হয় না। সে ভাবতে থাকে আপনি হয়তো সত্যিই তাঁকে আর চান না।
◑প্রতিদিনের কাজ কিংবা আয় নিয়ে খোঁচা দেওয়া
সঙ্গীর রোজগার কম হলে কিংবা অর্থনৈতিক অবস্থা সাময়িক ভাবে খারাপ থাকলে ভুলেও এটা নিয়ে খোঁচা দেবেন না। টাকা-পয়সা বা চাকরি নিয়ে ব্যঙ্গ করলে একজন মানুষের আত্মসম্মানে সবচেয়ে বড় আঘাত লাগে। এতে সে আপনার সামনে নিজেকে বড্ড ছোট মনে করতে শুরু করে। ভালোবাসা তখন আর ভালোবাসার জায়গায় থাকে না, সেখানে ঢুকে পড়ে চরম মানসিক দূরত্ব।
◑পরিবার ও বন্ধুদের টেনে আনা
সঙ্গীর সঙ্গে ঝগড়া হলে তার বাবা-মা বা বন্ধুদের টেনে এনে অপমান করা ঠিক নয়। এতে সম্পর্কে প্রভাব পড়তে শুরু করে। প্রত্যেকের কাছেই তার নিজের পরিবার আর কাছের মানুষেরা খুব প্রিয়। আপনি যদি কথায় কথায় তাদের কটু কথা বলেন, তবে সঙ্গী আপনাকে আর সবচেয়ে কাছের মানুষ মনে করতে পারবে না।
সম্পর্ক সুন্দর রাখতে রাগের মুহূর্তেও কথার লাগাম টেনে ধরা জরুরি।
What's Your Reaction?