সবজি ডাল রান্নার রেসিপি

Jun 12, 2025 - 20:54
Jun 12, 2025 - 21:03
 0  34
সবজি ডাল রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক। বিনা

এই গরমে ভারী খাবার খেতে ইচ্ছা হয় না। এর বদলে হালকা খাবার খেতে ভালোলাগে আবার তা পেটের জন্যও ভালো। স্বাদ ও পুষ্টির জন্য নানা ধরনের সবজি ও ডালের বিকল্প নেই। এই দুই পদ একসঙ্গে রান্না করলে তা হতে পারে আরও সুস্বাদু ও পুষ্টিকর। গরমের দুপুরে সবজি ডাল হলে গরম ভাতের সঙ্গে জমবে বেশ। চলুন তবে জেনে নেওয়া যাক সবজি ডাল রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুগ ডাল- ১ কাপ

আলু, বেগুন, মিষ্টি কুমড়া (অথবা পছন্দমতো সবজি)- পরিমাণমতো

পেঁয়াজ কুচি- ১ কাপ


হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া- দেড় চা চামচ

পেঁয়াজ বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কয়েকটি

তেল- ২ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা- সামান্য।


যেভাবে তৈরি করবেন

মুগ ডাল মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে তুলে নিন। রান্নার হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। হালকা লাল হলে তাতে গুঁড়া মসলা আর বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। লবণ দিন। কষানো হলে এবার তাতে সব সবজি আর ভাজা ডাল দিয়ে রান্না করুন মিনিট দশেক। এরপর ২ কাপ গরম পানি ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে রান্না করুন আরো ২০ মিনিট। নামানোর আগে বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।