শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা !

Sep 26, 2025 - 13:27
Sep 4, 2026 - 02:43
 0  24
শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা !

বিনোদন ডেস্ক 

প্রাক্তন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে  ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন শাহরুখ খান ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে । তার অভিযোগ, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’-এ তাকে অপমান করা হয়েছে।

ওয়াংখেড়ে জানিয়েছেন, মামলায় জয়ী হলে প্রাপ্ত ক্ষতিপূরণের পুরো অর্থ তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন।

সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সমীরের দাবি, ওই চরিত্র তার সঙ্গে মিল রেখে তৈরি এবং এতে মাদকবিরোধী সংস্থা ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আদালতের কাছে সিরিজটির স্ট্রিমিং ও বিতরণ বন্ধের নির্দেশ এবং মানহানির ঘোষণা চান। 

এর পেছনে রয়েছে পুরোনো ঘটনা। ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখনই মামলার তদন্তে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান আরিয়ান। সেই সময় সমীরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই মামলা করে, যদিও তিনি তা রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।