বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

Oct 21, 2026 - 14:18
 0  1
বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী
ঢালিউড সিনেমার নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই মুখ ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। পর্দার বাইরেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে ওমর সানী বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানে বন্ধুর প্রশংসা ও দুষ্টুমির কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বাপ্পারাজকে একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন ওমর সানী।
 
বাপ্পারাজের সঙ্গে একসঙ্গে অনেক সিনেমায় কাজ করার স্মৃতিচারণা করে তিনি লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’
 
বাপ্পারাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে ওমর সানী জানান, নায়করাজ রাজ্জাকের সন্তান এবং নিজেও একজন ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাপ্পারাজের মধ্যে কখনো অহংকার দেখেননি তিনি। বরং একসঙ্গে কাজ করার সময় বাপ্পারাজের আচরণ তাকে মুগ্ধ করত।
 
এ প্রসঙ্গে ওমর সানী লেখেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’
 
বন্ধুর দুষ্টুমির কথাও ভুলতে পারেননি ওমর সানী। তার ভাষ্য, বাপ্পারাজ তখন যেমন দুষ্টুমি করতেন, এখনো তেমনই করেন। পুরোনো দিনের সেই মজার মুহূর্তগুলো মনে করে অভিনেতা লিখেছেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।’
 
পোস্টে বাপ্পারাজকে নিজের ও চিত্রনায়িকা মৌসুমীর ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন ওমর সানী। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।’
 
পরিশেষে নিজের প্রজন্মের একজন অভিনেতা হিসেবে বাপ্পারাজকে নিয়ে গর্বের কথাও জানান ওমর সানী। তবে বন্ধুর প্রশংসার মধ্যেও দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।