লামার পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে  

Jul 17, 2025 - 21:49
Jul 17, 2025 - 21:55
 0  14
লামার পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে  

বিনা ডেস্ক

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় জেলার লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো সাত দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) খুলে দেওয়া হয়েছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা  জানানো হয়।

এতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। 

বর্তমানে লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ) থেকে লামার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট পর্যটকদের জন্য খোলা রাখা যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।