ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দুঃসংবাদ

Jul 17, 2025 - 22:00
Sep 4, 2026 - 02:38
 0  84
ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দুঃসংবাদ

বিনোদন ডেস্ক

জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি নির্মিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন এবার পাইরেসির শিকার হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। 

পোস্ট দিয়ে অমি লিখেছেন, বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।