রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

Jun 1, 2025 - 14:10
Jun 1, 2025 - 14:13
 0  28
রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

বিনা ডেস্ক 

রাজধানীর শান্তিনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম তাসিকুল ইসলাম (৭৩)। আজ রোববার (১ জুন) ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

রমনা থানা পুলিশ গণমাধ্যমকে জানায় ভোরে ওই ব্যক্তি শান্তিনগর মোড়ে হেঁটে যাচ্ছিল এসময় একটি বাসের ধাক্কায় আহত হন। খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

জানা যায়, তাদের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায়। বর্তমানে রমনা সিদ্ধেশ্বরী এলাকায় ভাড়া থাকেন। তিনি একজনা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। প্রতিদিনের মত আজকেও ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন । পরে শান্তিনগরে বাস ধাক্কায় মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।