ফুটপাতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

May 29, 2025 - 12:04
May 29, 2025 - 12:04
 0  29
ফুটপাতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

বিনা ডেস্ক

রাজধানীর আরামবাগে ফুটপাত থেকে জয়দুল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে আরামবাগ আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত দেড়টার দিকে তারা ওই এলাকায় যান। সেখানে আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছেন ওই বৃদ্ধ ভিক্ষা করতেন। ওই এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বৃদ্ধ জয়দুল রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ এলাকার হযরত আলীর সন্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।