রাজধানীতে ছুরিকাঘাতে নিহত এক যুবক
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাগর হোসেন বুলেট (২৮) হাজারীবাগের ভাগলপুর লেনের মৃত শাহাদত হোসেনের ছেলে। তিনি বেকার ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ গণমাধ্যমকে বলেন, রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার আইনী কর্যক্রম প্রক্রিয়াধীন।
What's Your Reaction?