যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধের ঘোষনা ইরানের,হুথিদের চূড়ান্ত প্রস্তুতি

Jul 16, 2026 - 19:44
Jul 16, 2026 - 19:44
 0  10
যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধের ঘোষনা ইরানের,হুথিদের চূড়ান্ত প্রস্তুতি

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল পথ বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ইরান নির্দেশ দিয়েছে। রয়টার্সকে তিনটি সূত্র এ তথ্য জানায়।

নাম প্রকাশ না করার শর্তে দুই ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায়, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে এই ধারণাটি নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের হুথি মিত্রদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে বাব এল-মানদেবের কাছে হুতিরা ড্রোন মোতায়েন করেছে বলে একটি সূত্র জানিয়েছে। 

হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালীর কাছে কৌশলগত অবস্থানে রয়েছে হুথিরা, হোদাইদাহ ও এডেন উপসাগর সংলগ্ন ইয়েমেনের উচ্চভূমিতে জাহাজ চলাচলের ওপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে প্রস্তুতি সম্পন্ন করেছে।এখন কেবল হামলা শুরুর  চূড়ান্ত আদেশের অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।