যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ হারালেন ৩ পুলিশ কর্মকর্তা

Sep 18, 2025 - 14:40
Sep 18, 2025 - 14:40
 0  17
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ হারালেন ৩ পুলিশ কর্মকর্তা

বিশ্ব ডেস্ক 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও মারা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন।

হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে দুই আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। সেখানে পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, “হামলাকারী মারা গেছে”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

তিনি বলেন, পেনসিলভানিয়া স্টেট পুলিশের সব ধরনের সরঞ্জাম এ ঘটনায় কাজে লাগানো হচ্ছে। এখনও ঘটনাস্থলকে “অত্যন্ত সক্রিয় এলাকা” হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্যারিস জানান, ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি “বড় টিম” গঠন করা হবে। এ নিয়ে তিনি ইতোমধ্যেই এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

কমিশনারের সঙ্গে ছিলেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। তিনি ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে এ টাউনশিপটি অবস্থিত।

গভর্নর শাপিরো বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য একেবারেই শোকাবহ ও বিধ্বংসী দিন।”

এই ঘটনায় একসঙ্গে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতির সময় গুলিবিনিময়ে পুলিশের গুলিতে এক কর্মকর্তা নিহত হয়েছিলেন। ওই ঘটনায়ও বন্দুকধারী মারা যায়।

গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের সড়কগুলো বন্ধ থাকায় সতর্কতামূলকভাবে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতর অবস্থান করতে নির্দেশ দেয়  স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট। পরে বিকেলে সেই আদেশ তুলে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।