মেধাক্রমে প্রথম হওয়ার পরও গেজেটে নাম নেই: গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

Oct 1, 2026 - 16:27
Oct 1, 2026 - 16:28
 0  4
মেধাক্রমে প্রথম হওয়ার পরও গেজেটে নাম নেই: গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও গেজেটে নাম না থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। আগামী ১২ অক্টোবর যোগদানের নির্ধারিত তারিখের আগে তাদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

তিনি বলেন, গেজেটে নাম না থাকায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ১২ অক্টোবর যোগদানের তারিখ দেওয়া হয়েছে। তার আগেই বিষয়টি পুনর্বিবেচনা করে সুষ্ঠু সমাধান করা হোক। মেধার মূল্যায়ন যেন ঠিকভাবে হয়-এটাই আমার দাবি।

তিনি বলেন, আমি চাই, ১২ তারিখের জয়েনিংয়ের মধ্যেই যেন এটা পুনর্বিবেচনা করে একটা সুষ্ঠু সমাধান করা হয়। ১২ তারিখের মধ্যে যেন আমি সেই গেজেটে আবার জয়েন করতে পারি। এইটা আমি জোর দাবি জানাচ্ছি। মেধার মূল্যায়ন যেন ঠিকভাবে হয়।’

গেজেট থেকে বাদ পড়া আরেক ঢাবি শিক্ষার্থী রেদওয়া আহমেদ তাহমিদ বলেন, অনেক কষ্ট করে বিসিএসের প্রস্তুতি নিয়েছি। লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। ভেরিফিকেশনের সময় আমাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আমি কখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না এবং কোনো সিভিও জমা দিইনি।

তিনি বলেন, আমার বাবার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও জানতে চাওয়া হয়। এরপর গতকাল গেজেট প্রকাশের পর দেখি আমার নাম নেই। আমাদের যদি আগে জানিয়ে দেওয়া হতো, তাহলে অন্য চাকরির পরীক্ষায় চেষ্টা করতে পারতাম। আমরা চাই ১২ অক্টোবরের যোগদানের আগেই আমাদের গেজেটভুক্ত করা হোক।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কোনো শিক্ষার্থী মেধার জোরে চাকরিতে টিকে থাকলে এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ না থাকলে তাকে কোনো দলীয় ট্যাগ দিয়ে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। মেধার ভিত্তিতেই চাকরি দিতে হবে।

তিনি আরও বলেন, যারা মেধার জোরে উত্তীর্ণ হয়েছেন, তাদের গেজেট ফিরিয়ে দিতে হবে এবং দ্রুত পোস্টিং দিতে হবে। মেধাবীদের বাদ দিয়ে কোনো ধরনের দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ৪৯তম বিসিএসের গেজেটে বিভিন্ন বিষয়ে প্রথম হওয়া শিক্ষার্থীসহ প্রায় ৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের মূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, মেধার বাইরে দলীয় পরিচয় বা অন্য কোনো বিবেচনায় কাউকে বাদ দেওয়া হলে তা দেশের ক্ষতি করবে। ডাকসুর পক্ষ থেকে আমরা অবিলম্বে বাদ পড়া শিক্ষার্থীদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, চাকরির পরীক্ষায় দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো, নিয়োগের ক্ষমতা বিভিন্ন কমিটির হাতে দেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সর্বশেষ ৪৯তম বিসিএসে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ১২ অক্টোবরের আগেই বাদ পড়া শিক্ষার্থীদের গেজেটে অন্তর্ভুক্ত করা হোক। অন্যথায় শিক্ষার্থীরা এ বিষয়ে আরও কর্মসূচি দিতে বাধ্য হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, চাকরির ক্ষেত্রে মেধার বাইরে অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া যাবে না। অনেক বিভাগে প্রথম হওয়া শিক্ষার্থীদেরও গেজেটভুক্ত করা হয়নি। কী কারণে তাদের বাদ দেওয়া হলো, তা স্পষ্ট করতে হবে।

শুধু ভিন্নমতের কারণে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা হলে তা মেনে নেওয়া হবে না উল্লেখ করে মহিউদ্দিন খান বলেন, যারা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করছেন, তাদের গেজেটে অন্তর্ভুক্ত করে ১২ অক্টোবরের মধ্যে চাকরিতে যোগদানের ব্যবস্থা করা উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।