ভূটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

Jul 18, 2025 - 16:06
Sep 4, 2026 - 03:12
 0  28
ভূটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক 

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ ভূটানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচে জোড়া গোল করেছেন তৃষ্ণা রানী। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ।

প্রথমার্ধের ৩১ মিনিটে মধ্যমাঠ থেকে বদলী খেলোয়াড় স্বপ্নার থ্রু পাস থেকে তৃষ্ণা বাংলাদেশকে এগিয়ে দেন। এর দুই মিনিট আগে গোলের সুযোগ নষ্ট করেছিলেন তৃষ্ণা। বিরতির পর তৃষ্ণার আদায় করা পেনাল্টি থেকে স্বপ্না ব্যবধান দ্বিগুন করেন। ৬৬ মিনিটে তৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। 

গত পরশু দিন নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল।  টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। 

পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।