ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: ক্রীড়া উপদেষ্টা

Jan 7, 2026 - 22:49
Sep 4, 2026 - 03:24
 0  23
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক 

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না, সে বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।

তিনি বলেন, এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড়। আমরা কেন অনড়, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েও দিয়েছে। জবাবে বিসিবির তোলা উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে আইসিসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow