বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু 

Aug 21, 2026 - 17:42
 0  8
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু 

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যোগ্য শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলি নীতিমালা অনুসরণ করে ইচ্ছুক শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন।একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির আবেদন করার সুযোগ পাবেন। আবেদনগুলো নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া করা হবে। এরপর কর্তৃপক্ষ বদলির ভিত্তিতে পদায়নের আদেশ জারি করবে।নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা কর্মস্থলেও নির্দিষ্ট শর্তে বদলির সুযোগ রয়েছে।বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বদলিকৃত শিক্ষককে অবমুক্ত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত হওয়া থেকে নতুন কর্মস্থলে যোগদান পর্যন্ত সময় কর্মকাল হিসেবে গণ্য হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় মনোবিজ্ঞান বিষয়ের পুরোনো সিলেবাসের ২১৫০২১ নম্বর পত্র ‘ইন্ট্রোডাকশন টু কম্পিউটার’-এর পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ১০ সেপ্টেম্বর নেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওইদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।তবে গত ১০ জুন প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।