বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

Sep 10, 2026 - 23:45
Sep 10, 2026 - 23:51
 0  8
বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

ঢাকাই সিনামার জনপ্রিয় অভিনেতা আলমগীর দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন। এমনকি সমসাময়িক নায়িকাদের বাইরে অন্য নায়িকাদের সঙ্গেও পর্দায় দেখা গেছে তাকে। নাগির্স আক্তারের ‘চার সতীনের ঘর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন শাবনূর ও ময়ূরী।

তবে দীর্ঘদিন নতুন কোনও সিনেমায় নেই তিনি। এর মধ্যে একটি টেলিভিশনের সাক্ষাতকারে নিজের ক্যারিয়ার ও বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন আলমগীর।           

এক প্রশ্নের উত্তরে সেখানে তিনি জানান, এ সময়ে সুযোগ পেলে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান তিনি। কেন তাকে চান সেটিও অভিনেতা স্পষ্ট করেন। উচ্চতার দিক থেকে মিম অনেকটাই অভিনেতার সমান। এ কারণেই তাকে নায়িকা হিসেবে চান।

এ সময় মিমের প্রশংসাও করেন আলমগীর। তিনি বলেন, মেয়েটি ভালো। তার কথাবার্তা খুব মিষ্টি। ভবিষ্যতে যদি কোনও সিনেমা করি তাহলে হয়তো তার সঙ্গে কাজ হবে।’            Bidya Sinha Saha Mim Height, Age, Boyfriend, Husband, Family, Biography &  More » StarsUnfolded

‘আমার জন্মভূমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক-ফ্যান্টাসিসহ সবধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।