বগুড়ায় আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর মামলা আওয়ামী লীগ নেতা নবাব আলী (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬সেপ্টেম্বর) রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত নবাব আলী উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়ে পশ্চিম ভারশাহী বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলার আওয়ামী লীগ নেতা নবাব আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে নানা অপরাধে জড়িয়ে পড়েন নবাব আলী। ২০০৫ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, নারী ও শিশু নির্যাতনসহ ৯টি মামলা রয়েছে।
এ ছাড়া ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভারশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা শুরু করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।ওই মামলায় তদন্তে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নাশকতাসহ ১০টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
What's Your Reaction?