প্রেমে হাবুডুবু খাচ্ছেন, প্রেম থেকে  নিজেকে দূরে কীভাবে রাখবেন

Aug 12, 2026 - 18:31
Aug 12, 2026 - 18:36
 0  8
প্রেমে হাবুডুবু খাচ্ছেন, প্রেম থেকে  নিজেকে দূরে কীভাবে  রাখবেন
 আচ্ছা মোহ মায়ায় আটকে  গেছেন আপনি । কোনো সম্পর্কের শুরুতে আপনার কি এমন হয়েছে যে কোনো কাজে মন বসছে না, খেতে পারছেন না, ঠিকমতো কোনো কিছুর স্বাদ পাচ্ছেন না,  ঘুমাতে পাচ্ছেন না ? মন উতলা উতলা লাগছে । কেবলই ওই মানুষটার কথা মনে পড়ছে? ওই মানুষটাকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টক করছেন তো করছেনই? কেবলই ওই মানুষটার ছবি জুম করে দেখছেন? আশপাশে কে কী বলছে, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে? সচেতন ও অবচেতনভাবে সব সময় ওই মানুষটার কথাই ভাবছেন? মনোবিজ্ঞানে একে বলা হয় ‘লিমারেন্স’।
 
ফলে মনে হতে পারে, ওই মানুষটিই যেন আপনার সবকিছুর কেন্দ্র। তবে অনুভূতিটা স্বাভাবিক হলেও, সেটি যেন আপনার জীবনকে নিয়ন্ত্রণ না করে—সেটাই গুরুত্বপূর্ণ।বিশেষ করে যদি আপনি একাই উতলা হন আর অপর পাশের ব্যক্তি স্বনিয়ন্ত্রিত, স্থির ও শান্ত থাকেন, তাহলে আপনার মানসিক চাপ আরও বাড়বে । এমন সময়ে নিজেকে সামলাতে কী করবেন?
 
১. অনুভূতিটাকে স্বীকার করুন; কিন্তু আপনি আপনার অনুভূতির নিয়মে চলবেন না। আপনার মনে হতে পারে, এখনই মেসেজ দিতে হবে; অনেক কিছু জানাতে হবে ; কিন্তু নিজের লাগাম নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
 
২. নিজের রুটিন অক্ষুণ্ন রাখুন। কাজ, পড়াশোনা, ব্যায়াম, ঘুম, বন্ধু ও পরিবারের সঙ্গে সময়—এসব চালিয়ে যান।
 
৩. মস্তিষ্ককে অন্য কাজে ব্যস্ত রাখুন। এমন কাজ করুন, যেখানে মনোযোগ দিতে হয়—লেখালেখি, রান্না, বই পড়া, নতুন কিছু শেখা বা শরীরচর্চা।
 
৪. প্রতিটি অনুভূতিকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখুন। নিজেকে প্রশ্ন করতে পারেন, ‘আমি কি মানুষটিকে সত্যিই চিনি, নাকি তার সম্পর্কে আমার কল্পনাকেই বেশি ভালোবাসছি?’
 
৫. বারবার অনলাইন স্ট্যাটাস দেখা, রিপ্লাই না এলে দুশ্চিন্তা করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত নজর রাখা—এসব অস্থিরতা বাড়াতে পারে।
 
৬. সম্পর্ককে সময় দিন। বিশ্বাস, বোঝাপড়া ও ভালোবাসা ধীরে ধীরে তৈরি হয়। শুরুতেই সব উত্তর পাওয়ার চেষ্টা করলে উল্টো চাপ তৈরি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।