প্রিমিয়ার লিগে প্রথম জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড

Aug 31, 2026 - 14:58
 0  11
প্রিমিয়ার লিগে প্রথম জয়ের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড

ক্যামবেক কাকে বলে তা যেন দেখিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সাথে প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম জয়টাও নিজেদের নামে করে নিলো দলটি।

ম্যাচ শুরু হওয়ার পর ১ গোলে পিছিয়ে পরে ম্যানচেস্টার ইউনাইটেড। তারপর দলের নেতা ফার্নােন্দেজ এর হাত ধরে তার করা হ্যাটিট্রিকে নিজেদের ৫-২ গোলে জয় নিশ্চিত করে দলটি।

গত সপ্তাহে আরেক নবাগত দল হাল সিটির কাছে ২-০ গোলের হারের পর এই ম্যাচেও শুরুতে চেপে বসেছিল ইপসউইচ। লিফ ডেভিসের গোলে প্রথমে এগিয়ে গিয়ে ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে দেয় তারা। তবে প্রথমার্ধেই ফার্নান্দেজের কামানের মতো এক শটে সমতায় ফেরে ইউনাইটেড। এরপর জ্যাকব গ্রিভসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করার পর কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ক্যারিয়ারের আরেকটি হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ প্লে-মেকার। সেখানেই থামেননি, পরে ব্রায়ান এমবেউমোকে দিয়ে একটি গোলও করান তিনি।

দলের কাপ্তানের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে দলটি এমন বড় জয় নিয়ে মাঠ ছাড়ে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।