এমবাপ্পেকে কেন ‘ডিক্টেটর’ বলা হয়?

Sep 12, 2026 - 17:15
 0  7
এমবাপ্পেকে কেন ‘ডিক্টেটর’ বলা হয়?

ফুটবল মাঠে গোল আর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত কিলিয়ান এমবাপ্পে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে তাঁর আরেক পরিচয় বেশ জনপ্রিয়—‘ডিক্টেটর এমবাপ্পে’।

এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিওতে কখনো সামরিক পোশাকে, আবার কখনো সিংহাসনে বসা শাসকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। মিমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন কোচ বরখাস্ত করা থেকে শুরু করে খেলোয়াড় কেনাবেচা—সব সিদ্ধান্তই আসে এমবাপ্পের কাছ থেকে।

এর পেছনে রয়েছে ফুটবলে তাঁর কথিত প্রভাব নিয়ে পুরোনো আলোচনা। ২০২২ সালে পিএসজির সঙ্গে নতুন চুক্তির পর ক্লাবের খেলোয়াড় কেনাবেচা ও কোচ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তাঁর প্রভাব নিয়ে খবর প্রকাশ হয়েছিল। যদিও এমবাপ্পে তখন জানিয়েছিলেন, তিনি একজন ফুটবলার হিসেবেই নিজের দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের একটি ঘটনাও এই মিমকে আরও জনপ্রিয় করে। তাঁর নাম ব্যবহার করে একটি স্যান্ডউইচ বিক্রির ঘটনায় এমবাপ্পের আইনজীবীরা নামটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দেয়।

সম্প্রতি এই ‘ডিক্টেটর এমবাপ্পে’ মিম নিয়ে মুখ খুলেছেন খোদ এমবাপ্পে। তিনি বলেন, মজার দিকটি তিনি বুঝতে পারেন, তবে ইতিহাসের ভয়াবহ স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করাটা তাঁর কাছে অস্বস্তিকর।

তাঁর ভাষায়, যারা মানুষ হত্যা করেছে এবং লাখো মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের সঙ্গে তাঁকে তুলনা করা হচ্ছে—অথচ তিনি জীবনে এমন কিছু করেননি।

তবে সতীর্থ উসমান দেম্বেলের দেওয়া ‘মোবুতু’ ডাককে অবশ্য মজা হিসেবেই দেখছেন এমবাপ্পে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।