প্রিমিয়ার ব্যাংক  ইকবাল সেন্টার ছেড়ে শান্তা পিনাকলে

Aug 29, 2026 - 11:48
Aug 29, 2026 - 11:51
 0  9
প্রিমিয়ার ব্যাংক  ইকবাল সেন্টার ছেড়ে শান্তা পিনাকলে

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বনানীর ‘ইকবাল সেন্টার’ থেকে স্থানান্তর করা হচ্ছে।
এ ভবনেই দীর্ঘ ২৬ বছর কার্যক্রম চালিয়েছে ব্যাংকটি। এখন প্রধান কার্যালয়ের নতুন ঠিকানা তেজগাঁওয়ের ‘শান্তা পিনাকল’ এর ৩২ তলায়।


আগামী ৩ অগাস্ট থেকে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগাকীরদের জানিয়েছে ব্যাংকটি।

১৯৯৯ সালের জুন মাসে লাইসেন্স পাওয়ার সময়ে প্রিমিয়ার ব্যাংকের কার্যালয় ছিল ‘ইকবাল সেন্টার’। সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা এইচ বিএম ইকবাল এ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইকবাল সেন্টারের মালিক।


ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত টানা চেয়ারম্যান ছিলেন এইচ বিএম ইকবাল। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই পদ ছাড়েন তিনি।

আধুনিক কর্মপরিবেশ, উন্নত প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং গ্রাহকদের জন্য আরও গতিশীল ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন প্রধান কার্যালয়ে যাত্রা শুরু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই বোর্ড সভা ব্যাংকের নতুন অধ্যায়ের সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।