নির্বাচনের কারণে ইরানের ওপর হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আসন্ন ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে আবারও হামলার হুমকি দিয়েছেন তিনি ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আসন্ন নির্বাচনের কারণেই সম্ভবত তিনি তা করছেন না। তিনি পুনরায় ভবিষ্যদ্বাণী করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই অথবা তার আগেও এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।
ইরান কীভাবে এখনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে জানতে চাইলে ট্রাম্প জানান, তাদের বেশিরভাগ সক্ষমতা ধ্বংস করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র এখনো তাদের কাছে রয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা নিয়ে কোনো অনুশোচনা নেই । আবারও করতে হলে তিনি ঠিক একই পদক্ষেপ গ্রহণ করবেন।
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান ওই অস্ত্র দিয়ে ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং মার্কিন শহরগুলোতে আঘাত হানতে পারত। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তাদের সঙ্গে অত্যন্ত সাবধানে ভিন্নভাবে আলোচনা চালাতে হতো বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
What's Your Reaction?