নিজের হারানো জায়গা ফিরে পেলেন বাবর আজম
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন বাবর আজম। এযেন হারানো জায়গা আবারো ফিরে পেলেন তিনি। আজ প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন বাবর। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম শীর্ষ দশে ফিরলেন পাকিস্তানি তারকা। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ক্যারিয়ার–সেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন বাবর।
পোর্ট অব স্পেনে গত বুধবার শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। তিন বছরের বেশি সময় পর প্রতিপক্ষের মাঠে এটাই প্রথম টেস্ট জয় পাকিস্তানের। সে জয়ে দারুণ ভূমিকা রাখা বাবর, আবদুল্লাহ শফিক ও সাজিদ খান ।
পাকিস্তানের প্রথম ইনিংসে ৮৮ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রানে ম্যাচ জেতান। শফিক প্রথম ইনিংসে ১৬০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ২৫ ধাপ উন্নতি করে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন।
What's Your Reaction?