সিরিজ জয়ে টিকে থাকার লড়াই বাংলাদেশের।

Jul 7, 2026 - 20:27
Jul 7, 2026 - 20:27
 0  19
সিরিজ জয়ে টিকে থাকার লড়াই বাংলাদেশের।

২০২৬ সালের জুন ও জুলাই মাসে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর আয়োজন করেছে বিসিবি (BCB) ।এই সিরিজে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

সিরিজটির একমাত্র টেস্ট অনুষ্ঠিত হয়েছিল জুন ২৮ হারারে স্পোর্টস ক্লাবে মাঠে। এই ম্যাচে জিম্বাবুয়ে ইনিংস এবং ৮৫ রানে জয়লাভ করে। তিন ওয়ানডে প্রথম ওয়ানডে অনুষ্ঠািত হয় জুলাই ৬, হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।  জিম্বাবুয়ে ২৫ রানে বিজয়ী হয় প্রথম ওয়ানডেতে। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১১৬ রানে।এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নাহিদ রানার তোপের মুখে পড়ে। মাত্র ৭০ রানেই তারা ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে ছিল। সেখান থেকে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরির ৬৩ রানের জুটিতে ১৪১ রানের সম্মানজনক সংগ্রহ পায় জিম্বাবুয়ে। নিয়ামহুরি সর্বোচ্চ ৩৩ রান করেন।নাহিদ রানা এই ম্যাচে ২১ রানে ৬ উইকেট শিকার করে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং ফিগারের নতুন ইতিহাস গড়েন। কিন্তু দলীয় ব্যাটিং ব্যর্থতায় সেই অর্জন ম্লান হয়ে যায়।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ১৭ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহান ৪৯ রানের একটি জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে হৃদয় ও মোসাদ্দেক হোসেন দ্রুত আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে জিম্বাবুয়ের পেসারদের বোলিং তোপে ৪২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ে টিকে থাকার লরায়ে মাঠে নামবে বাংলাদেশের আগামী ৯ জুলাই ম্যাচটি জিম্বাবুয়ের হারারের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ১:০০ টায় ম্যাচটি শুরু হবে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।