নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন চুয়েটে শিক্ষার্থীরা

Sep 26, 2026 - 18:02
Sep 26, 2026 - 18:02
 0  2
নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন চুয়েটে শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলমকে প্রত্যাখান করে তার উদ্দেশে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।

পরে সেখান থেকে লাল কার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অনলাইন ভিসি রেড কার্ড, রেড কার্ড রেড কার্ড’, ‘মানি না, মানি না, অনলাইন ভিসি মানি না’, ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘উই ওয়ান্ট সায়েম স্যার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, ‘ইতোমধ্যে আমরা দেখেছি ৫৬ দিনে সায়েম স্যার শিক্ষার্থীবান্ধব তার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। নতুন উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি তার বক্তব্যে আমাদের এই আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা প্রত্যেক হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছি। তার এই নিন্দনীয় বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।