নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা জারি
নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জরুরি নির্দেশনা দিয়েছে কলেজটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের সময়মতো উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
ভর্তি পরীক্ষার বিষয়সমূহ:
এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ।
What's Your Reaction?