দ্বিতীয় ম্যাচে ব্রাজিল কেমন হতে চলেছে ব্রাজিলের একাদশ 

Sep 29, 2026 - 15:55
 0  4
দ্বিতীয় ম্যাচে ব্রাজিল কেমন হতে চলেছে ব্রাজিলের একাদশ 
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচ ড্র করার পর কার্লো আনচেলত্তির অধীনে ঢেলে সাজানো নতুন দল নিয়ে আজ আবার মাঠে নামছে সেলেসাওরা। চলতি আন্তর্জাতিক উইন্ডোর অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপ পরবর্তী সময়ে দল গোছাতে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন করছেন কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন রাইট-ব্যাক ওয়েসলি। তার জায়গায় জরুরি ভিত্তিতে স্কোয়াডে ডেকে পাঠানো হয়েছে মোনাকোর ভ্যানডারসনকে। তবে রক্ষণের ডান প্রান্তে তার শুরুর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

দলের গভীরতা পরীক্ষা করতে এই ম্যাচেও বেশ কয়েকটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। গত ম্যাচে শেষ মুহূর্তের সমতাসূচক গোল করে নায়ক বনে যাওয়া রায়ানকে শুরু থেকেই মাঠে নামাতে পারেন আনচেলত্তি।

অন্যদিকে, মাঝমাঠে দানিলোর জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে সান্তোসকে শুরুর একাদশে দেখা যেতে পারে, যেখানে তিনি ব্রুনো গিমারায়েসের সঙ্গে মধ্যমাঠের দায়িত্ব সামলাবেন।

পরীক্ষা-নিরীক্ষার মধ্যেও দলের প্রাণভ্রমরা ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া নিজেদের জায়গা ধরে রাখছেন।

অস্ট্রেলিয়ার জমাট রক্ষণভাগ ভাঙতে স্ট্রাইকার এন্দ্রিকের ঠিক পেছনেই মূল প্লে-মেকার হিসেবে দেখা যেতে পারে রাফিনহাকে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

সোউজা (গোলরক্ষক), ভ্যানডারসন, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডি. সান্তোস, ব্রুনো গিমারায়েস, আন্দ্রে সান্তোস, রায়ান, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।