দুর্ঘটনার কবলে শাবনূর, যা জানা গেল!

May 13, 2025 - 23:42
 0  23
দুর্ঘটনার কবলে শাবনূর, যা জানা গেল!

বিনোদন ডেস্ক। বিনা

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবনূর সম্প্রতি এক দুর্ঘটনায় আহত হয়েছেন। মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় ল্যাকেম্বার একটি রাস্তায় পা মচকে গিয়ে পড়ে যান তিনি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে জানা যায়, পায়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি পায়ে প্লাস্টার করে এবং ক্রাচে ভর দিয়ে চলাফেরা করছেন।


শাবনূর জানান, এই দুর্ঘটনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে হাঁটার সময় মোবাইল ব্যবহার করবেন না। তিনি বলেন, “ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখব না।”


ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে। পরে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন তিনি এবং দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ পেয়েছেন। বর্তমানে তিনি ছোটবোন ঝুমুরের বাসায় অবস্থান করছেন।

শাবনূর তার ভক্তদের উদ্দেশে বলেন, “মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয়, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow