সিনেমা থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী তাপসী নায়কের স্ত্রী পছন্দ না করায়

Sep 26, 2026 - 00:23
 0  5
সিনেমা থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী তাপসী নায়কের স্ত্রী পছন্দ না করায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি একাধিক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কখনো বা বাদ দেওয়ার কারণও জানানো হয়নি তাকে। আবার সিনেমায় চূড়ান্ত হওয়ার পরও বাদ পড়েছেন এই অভিনেত্রী। এমনকি নায়কের স্ত্রী তাকে পছন্দ না করায় একটি সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল বলেও জানিয়েছেন তাপসী। 

সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় তিক্ত অভিজ্ঞতার কথা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি একাধিক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। কখনো সিনেমায় চূড়ান্ত হওয়ার পরও বাদ পড়েছেন, আবার কখনো বাদ দেওয়ার কারণও জানানো হয়নি তাকে। এমনকি নায়কের স্ত্রী তাকে পছন্দ না করায় একটি সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল বলেও জানিয়েছেন তাপসী। সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় এ কথা বলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় শুটিংয়ের সময় অনেক বিষয়কেই তিনি কাজের স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন। পরে ছবি মুক্তির পর বুঝেছেন, বিষয়গুলি সবসময় এতটা স্বাভাবিক ছিল না। 

বিয়ে করছেন তাপসী পান্নু

একটি ছবি থেকে তাকে বাদ দেওয়ার প্রসঙ্গে তাপসী জানান, ছবির জন্য তিনি নিজের শুটিংয়ের তারিখ দিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তার কোনও নির্দিষ্ট কারণ তাকে জানানো হয়নি। 

তাপসী বলেন, ‘আমাকে বলা হয়েছিল, ছবির নায়কই আমাকে সরিয়ে দিয়েছেন। ঈশ্বরই জানেন কারণটা কী। আমি বিভিন্ন কারণের কথা ভাবতে থাকি। তার নিরাপত্তাহীনতা থাকতে পারে, হয়তো এমন কাউকে চাইছিলেন যার সঙ্গে তিনি বেশি ঘনিষ্ঠ। আমি অনেক কারণই ভাবতে পারি। কিন্তু আমাকে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, তিনি আমাকে ছবিতে চান না। কারণ জানতে চাইতেই আমি বারবার প্রশ্ন করতে থাকি।’

তবে এই প্রথম নয়, এর আগেও ছবি থেকে বাদ পড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তাপসী। ২০২১ সালে সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি ছবির জন্য তাকে চূড়ান্ত করা হয়েছিল। পরে তাকে সরিয়ে দেওয়া হয় এবং বিষয়টি তিনি সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পারেন।

তাপসী জানিয়েছিলেন, পরে তাকে ফোন করে ক্ষমা চাওয়া হলেও, কেন তাকে বাদ দেওয়া হয়েছিল, সেই আসল কারণ জানাতে নির্মাতারা তখনও দ্বিধায় ছিলেন। ঘটনাটি ‘পতি পত্নী অউর ওহ’ ছবির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। পরে ছবিতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর এবং অনন্যা পাণ্ডে।

সেই সময় তাপসী প্রকাশ্যেই তাকে ছবি থেকে বাদ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল এবং তাপসীর সঙ্গে কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। 

Taapsee Pannu starts shooting with Neeraj Pandey for Naam Shabana -  Anandabazar

তাপসীর ক্যারিয়ারে ছবি থেকে বাদ পড়ার সবচেয়ে অস্বস্তিকর কারণগুলির মধ্যে একটি ছিল নায়কের স্ত্রীকে ঘিরে।

অভিনেত্রী বলেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার সবচেয়ে খারাপ কারণ যেটা বলা হয়েছিল, তা হল, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ আমি জানি না, কেন তিনি আমাকে পছন্দ করতেন না।’

তাপসী পান্নুকে শেষবার দেখা গিয়েছে নেটফ্লিক্সের ছবি ‘গান্ধারী’-তে। ছবিটি ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।