দীর্ঘ ৯ বছর পর একক অ্যালবামে কাজী শুভ 

Sep 26, 2026 - 00:05
 0  4
দীর্ঘ ৯ বছর পর একক অ্যালবামে কাজী শুভ 

বাংলাদেশী একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। লোকগানের শিল্পী হিসেবেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত । তবে সময়ের সঙ্গে আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন অনেক। তাঁর গাওয়া ‘সোনা বউ’, ‘মন পাঁজরে’, যাহার লাগি’, ‘ভুলিয়া না যাইয়ো সহ বেশ কিছু গান শ্রোতৃপ্রিয়তা পেয়েছে। প্রায় দেড় যুগের সংগীতজীবনে তাঁর একক অ্যালবামের সংখ্যা পাঁচ।

৯ বছর পর ষষ্ঠ একক অ্যালবাম নিয়ে আসছেন শুভ। নতুন অ্যালবামে গানও থাকছে ৯টি। ২৮ সেপ্টেম্বর ‘কেউ বুঝলো না’ নামের অ্যালবামটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

বিরতির পর একক অ্যালবাম প্রকাশ বিষয়ে কাজী শুভ বলেন, ‘এই উদ্যোগ ধ্রুব গুহ দাদার। তিনিই আমাকে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের প্রস্তাব দেন। আমারও ভালো লেগেছিল; কারণ, ৯ বছর পর মানুষ অ্যালবাম আকারে গান শুনবে। এখানে নানা ধরনের গান থাকবে, যেমনটা আমরা আগে অ্যালবামে রাখার সুযোগ পেতাম। আমার আগের সব অ্যালবামে যেমন লোকধাঁচের গান এবং এর বাইরে আধুনিক, মেলো রক ও ড্যান্স ধাঁচের গান ছিল, নতুনটায়ও তাই থাকবে।’  

কাজী শুভ

‘কেউ বুঝলো না’ গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন, আলামিন সরকার ও হানিফ খান। সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান।

কাজী শুভর আগের ৫টি অ্যালবামের নাম ‘সাদামাটা’ (২০০৯), ‘সাদামাটা টু’ (২০১২), ‘সাদামাটা থ্রি’ (২০১৪), ‘দাগা’ (২০১৬) ও ‘মায়ার আগুন’ (২০১৬)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।