তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 

Jul 4, 2025 - 15:05
Jul 4, 2025 - 15:20
 0  23
তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 

বিনা ডেস্ক 

দেশের তিন বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতে বৃষ্টি কম হতে পারে। আজ শুক্রবার (৪ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় (৭৫ থেকে ১০০ ভাগ) এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫০ থেকে ৭৫) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই বৃষ্টিপাত কাল থেকে বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এরপর কিছু এলাকা থেকে বৃষ্টিপাত কমতে পারে। তবে যেহেতু বর্ষাকাল একেবারে বৃষ্টিপাত বন্ধ হবে না। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩ দশমিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।