ঢাবি মেট্রো স্টেশনে যাত্রাবিরতি সাময়িক বন্ধ

Jul 1, 2026 - 18:31
Jul 1, 2026 - 18:33
 0  47
ঢাবি মেট্রো স্টেশনে যাত্রাবিরতি সাময়িক বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো রেলের যাত্রাবিরতি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
 
বুধবার( ১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত স্টেশন বন্ধ থাকবে।


ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুপুরে এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ডিএমটিসিএল।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ১ জুলাই বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।