গাবতলী পশুর হাটে মূল আকর্ষণ দুম্বা ও উট

Jun 5, 2025 - 16:10
Jun 5, 2025 - 16:11
 0  38
গাবতলী পশুর হাটে মূল আকর্ষণ দুম্বা ও উট

বিনা ডেস্ক

ঈদ উল আজহা উপলক্ষ্যে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। দেশি-বিদেশি গরু-মহিষ, বিভিন্ন জাতের খাসি, এমনকি মধ্যপ্রাচ্যের দুম্বা এবং উটও মিলছে গাবতলীর পশুর হাটে। তবে, মূল আকর্ষণ হলো মধ্যপ্রাচ্যের দুম্বা ও উট। 

আজ বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়। বিভিন্ন সাইজের গরু বাজারে উঠলেও সবচেয়ে বেশি ছোট থেকে মাঝারি সাইজের গরুর চাহিদা দেখা গেছে। এক লাখ টাকার মধ্যে যেসব গরু পাওয়া যাচ্ছে সেসব গরু বিক্রি বেশি হচ্ছে। আবার বড় গরুর চাহিদা থাকলেও ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন এবং দাম জিজ্ঞেস করছেন বলে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গরু, মহিষ, ছাগল ও দুম্বাসহ নানা প্রজাতির পশু রাজধানীর গাবতলী হাটে নিয়ে এসেছেন বিক্রেতারা।  ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে গাবতলী। কেউ বাজেটের মধ্যে গরু কিনে নিয়ে যাচ্ছেন নিজ গন্তব্যে। আবার কেউ পশু কেনার উদ্দেশ্যে দামদর করছেন। গত কয়েকদিনের তুলনায় গতকাল রাত থেকে বেচাবিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। এই বেচা-বিক্রির দাপট শনিবার ভোর পর্যন্ত থাকবে বলেও জানান বিক্রেতারা।

চাপাইনবাবগঞ্জ থেকে আসা বিক্রেতা হোসেন জানান, বিভিন্ন সাইজের ১২টি গরু নিয়ে এসেছি। গরুই আমার নিজস্ব খামারের। ১২টি গরুর মধ্যে সাতটা বিক্রি করেছি। মানে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো বিক্রি হয়ে গেছে। আর বড় সাইজের গরুগুলো রয়ে গেছে। তবে ক্রেতারা আসছেন এবং দরদাম করছেন।

ছাগলের সেডে মধ্যপ্রাচ্যের দুম্বা নিয়ে এসেছেন নিজাম নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, আমার কাছে দুই প্রজাতির দুম্বা আছে। একটি অরজিনাল আরেকটি ক্রস। অরজিনালের দামটা ক্রসের তুলনায় একটু বেশি। অরজিনাল দুম্বার দাম চাচ্ছি ৩ লাখ টাকা এবং ক্রস দুম্বার দাম দিয়েছি ২ লাখ ৬০ হাজার টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।