ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৪

Aug 17, 2026 - 17:58
 0  11
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৪

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৮ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪৪ জন, উত্তরা বিভাগ ৫৪ জন, গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করেছে। 

সোমবার (১৭ আগস্ট) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ, তিন বোতল দেশি মদ, একটি ছুরি, একটি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ চারটি, প্লাস্টিকের ট্যাপ পাাঁচটি, ১০টি মোবাইল ফোন, ২১.২লিটার ওষুধের ক্যামিক্যাল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।