ঠাকুরগাঁয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেল

Aug 18, 2026 - 19:13
Aug 18, 2026 - 19:13
 0  11
ঠাকুরগাঁয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেল

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অনুমোদন পেয়েছে ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 

গত সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে, সাময়িক অনুমতির মেয়াদ হবে ৭ বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম ৩টি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ৬টি বিভাগ থাকতে হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে। এ রকমভাবে মোট ৩১টি শর্ত মানতে হবে। 

মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়টি শুধু ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দক্ষ মানবসম্পদ, আধুনিক গবেষণা ও তরুণ উদ্যোক্তা তৈরির একটি মূল কেন্দ্র (হাব) হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে- ‘শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান’।’’ 

এর আগে, জেলাটিতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।