টেস্ট ওভালে ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ দলকে কী করতে হবে দেখে নিন

Aug 24, 2026 - 12:02
 0  10
টেস্ট ওভালে ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ দলকে কী করতে হবে দেখে নিন

প্রথম ম্যাচে দারুন খেলার পরেও ‍দ্বিতীয় টেস্টে নিজেদের হারিয়ে খুজেছেন টাইগারা। ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে যাওয়ার বদলা কী নির্মমভাবেই না নিল অস্ট্রেলিয়া! ম্যাকাইতে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারাতে প্যাট কামিন্সের দলের আসলে লেগেছে দেড় দিনের একটু বেশি সময়। আর এই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা আরও শক্ত করেছে অস্ট্রেলিয়া। পিছিয়ে নেই বাংলাদেশও। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস গড়া নাজমুল হোসেনের দল আপাতত আছে চার নম্বরে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে (২০২৫-২৭) ৯টি দেশ মিলে খেলবে ২৭টি সিরিজ, মোট ৭১টি টেস্ট। শেষ পর্যন্ত লর্ডসের ফাইনালে যাবে শীর্ষ দুই দল।

পয়েন্ট বণ্টনের নিয়মাবলি
টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি ম্যাচের গুরুত্ব সমান। জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই হলে দুই দল পাবে ৬ পয়েন্ট করে এবং ড্র করলে মিলবে ৪ পয়েন্ট। হেরে গেলে শূন্য। তবে দলগুলো সমানসংখ্যক ম্যাচ খেলে না বলে মোট অর্জিত পয়েন্ট নয়, বরং মোট সম্ভাব্য পয়েন্টের অর্জিত শতকরা হার বা ‘পিসিটি’ দিয়ে অবস্থান নির্ধারিত হয়।

২০২৭ সালের জুনে ওভালে ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ দলকে কী করতে হবে, চলুন দেখা যাক একনজরে।

ম্যাচ ৬, জয় ৩, হার ২, ড্র ১, পয়েন্ট ৪০, পিসিটি ৫৫.৫৬
বাকি সিরিজ (৬টি টেস্ট): ওয়েস্ট ইন্ডিজ (২, হোম), দক্ষিণ আফ্রিকা (২, অ্যাওয়ে), ইংল্যান্ড (২, হোম)।
ম্যাকাইয়ের হারের পরেও ৫৫.৫৬ শতাংশ পিসিটি নিয়ে পয়েন্ট তালিকার চারে বাংলাদেশ। ডারউইনের ঐতিহাসিক জয় এবং তার আগে পাকিস্তানের বিপক্ষে সাফল্য তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। ৬০ শতাংশ পিসিটি স্পর্শ করতে নাজমুল হোসেনদের দরকার আর ৪৭ পয়েন্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টে জয় পেলেই বাংলাদেশ সেই লক্ষ্য স্পর্শ করবে। আর ওই চার জয়ের সঙ্গে বাইরে থেকে আরও একটি জয় তুলে নিতে পারলে পিসিটি লাফিয়ে হবে ৬৯.৪৪ শতাংশ, যা ফাইনালের পথ সুগম করতে পারে। মূল শর্ত হলো, ঘরের মাঠের পূর্ণ সুযোগ নেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।