ব্রাজিল কি সত্যিই বাংলাদেশের সাথে খেলতে চায় নাকি সব ভারতের দালালি
আগামী ৩ অক্টোবর ২০২৬ তারিখে ভারতের কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এটি দুই দেশের সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দলের মধ্যে প্রথম ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই ঐতিহাসিক ম্যাচটির জন্য ভারতীয় আয়োজকদের প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ করতে হচ্ছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ভারত সফরের কাছাকাছি সময়ে অর্থাৎ ৫ বা ৬ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষেও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। কারন হিসাবে তারা দেখিয়েছেন ব্রাজিল দল যখন এশিয়ায় আসবে, তখন একই সফরে ভারতের পাশাপাশি আরেকটি ম্যাচ খেলার সুযোগ তৈরি করতেই তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে এই প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই ব্রাজিলের একটি প্রতিনিধি দল ঢাকার স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে গেছেন।
গতকাল বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের আগমন, মাঠ-ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখা—সবকিছুই তৈরি করেছে বড় এক সম্ভাবনার আবহ। এবার সেই সম্ভাবনাই আরও জোরালো হচ্ছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল।
আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পর বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে তারা। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে।
সিবিএফ প্রতিনিধিদল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন
সিবিএফ প্রতিনিধিদল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেনবাফুফে
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ খেলার জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।
ব্রাজিল ফুটবল দল কখনো বাংলাদেশে আসেনি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
তবে এমন কিছু ঘটলে এই পরিকল্পনাটিতে মূলত দক্ষিণ এশিয়ায় সফরে ব্রাজিল বাণিজ্যিক ও লজিস্টিক সুবিধার লুপে নিবে।
What's Your Reaction?