টানা বৃষ্টিতেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর
টানা কয়েক দিনের বৃষ্টিতেও ঢাকার বায়ুমানে উন্নতি হয়নি। উল্টো বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার স্কোর ১৫৪। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।
একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৩৩।
What's Your Reaction?