টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Jul 5, 2025 - 15:15
Sep 4, 2026 - 03:13
 0  28
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচ ৭৭ রানে হেরেছে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ।

শ্রীলংকার একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন দুনিথ ওয়েলালাগে ও দুসমন্থ চামিরা।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান,  পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তানভীর ইসলাম, শামীম হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুসমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।