জাহানারার যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

Nov 7, 2025 - 14:44
Sep 4, 2026 - 03:23
 0  21
জাহানারার যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

ক্রীড়া ডেস্ক 

জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম । বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগগুলো সংবেদনশীল হওয়ায় একটি কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। 

বিসিবি জানায়, তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতি-বদ্ধ। তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে অনুমাননির্ভর মন্তব্য বা প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বোর্ড।

এক সাক্ষাৎকারে জাহানারা জানান, জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এসব বিষয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

সাবেক নির্বাচক মঞ্জুকে নিয়ে তিনি বলেন, উনি একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।

মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। শুধু এই দুইজনই নন, জাতীয় দলের কিছু সাবেক ও বর্তমান কোচিং স্টাফ, কর্মকর্তা ও কয়েকজন খেলোয়াড়ও তার ক্যারিয়ার নষ্ট করার সঙ্গে জড়িত ছিলেন।
 
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এখানে কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা দেখতে চান না তারা। অভিযোগের দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কোয়াব।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া জাহানারা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই তার এই অভিযোগগুলো প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।