ছয়তলা ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

Jul 19, 2026 - 16:45
 0  18
ছয়তলা ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

রাজধানীর  খিলগাঁওয়ে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে মো শামীম (২২) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শামীম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। নির্মাণাধীন ভবনেই কাজ করতেন তিনি।

গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে খিলগাঁও আনসার ক্যাম্পসংলগ্ন সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
 
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল জানান, সকালে ভবনের ছয়তলায় ক্রেনের মাধ্যমে ইট ও বালু ওপরে তোলার কাজ করছিলেন শামীম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
রাকিবুল আরও বলেন, “কীভাবে শামীম নিচে পড়ে যান, তা কেউ সরাসরি দেখেননি। নিচে থাকা শ্রমিকেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেন। ময়নাতদন্ত শেষে প্রতিষ্ঠানের খরচে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।”
 
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।