কালীগঞ্জে নেশা করে নিজের ঘরে আগুন

Sep 10, 2026 - 18:51
Sep 10, 2026 - 19:17
 0  9
কালীগঞ্জে নেশা করে নিজের ঘরে আগুন

নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক যুবক। আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনের কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

আগুন দেওয়ার অপরাধে মাছুম শেখ (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।নিজের মায়ের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে তাকে এই সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ ওই এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মাছুম ঘরে প্রায়ই তাণ্ডব চালিয়ে আসছিলেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় মাছুম নিজের ঘরে আগুন ধরিয়ে দিলে তার মা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সত্যতা নিশ্চিত করে প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, ঘটনাস্থলেই মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।