কচুরি ফুলের উপকারিতা

Jul 16, 2025 - 22:43
 0  18
কচুরি ফুলের উপকারিতা

কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এর ইংরেজি নাম water hyacinths। বৈজ্ঞানিক নাম: Eichhornia (বর্তমান নাম: Pontederia)। এর ৭টি প্রজাতি আছে। 

কচুরিপানায় অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরে নতুন শক্তি যোগায়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের রিপোর্ট অনুযায়ী, কচুরিপানায় অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। কলেরা, গলা ব্যথা এবং সাপের কামড়ের চিকিৎসার জন্য কচুরিপানার ব্যবহার করা হয়।

এবার জেনে নিন কচুরিপানার স্বাস্থ্য উপকারিতা

১. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: কচুরিপানা ত্বকের বিভিন্ন কালচে দাগ এমনকি রোদে পোড়া ভাবও কমিয়ে দিতে পারে। এর রস ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ হয়। জানেন কি? আজকাল অনেক নামী দামী ব্র্যান্ডের প্রসাধনীতে কচুরিপানা প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

২. একজিমা সারাতে: একজিমা হলে ত্বক চুলকায়, শুষ্ক হয় এবং আক্রান্ত স্থানটি লাল হয়ে যায়। এমন সময় ভরসা রাখুন কচুরিপানায়। এতে থাকা প্রদাহবিরোধী উপাদান একজিমা সারাতে সাহায্য করে। এক্ষেত্রে আক্রান্ত স্থানে কচুরিপানা বেটে ব্যবহার করুন।

৩. ভ্যালো শ্যাম্পু: কচুরিপানা চুলের জন্য অত্যন্ত কার্যকরী এক দাওয়াই। আপনি চাইলেই জলজ এই উদ্ভিদের রস চুলে ব্যবহার করতে পারেন। এতে করে চুল তো পরিষ্কার হবেই পাশাপাশি ঝলমলে ও কোমল ভাব আনবে। চাইলে কচুরিপানার রস এসেনশিয়াল অয়েল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করুন।

৪. দাঁতে ব্যথা কমায়: কচুরিপানার পাতায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। কচুরিপানার কয়েকটি পাতা পানিতে ফুঁটিয়ে গার্গেল করুন। দাঁতের ব্যথা মুহূর্তেই কমে যাবে।

৫. গলা ব্যথা কমায়: দাঁত ব্যথার মতোই গলা ব্যথাতেও কার্যকরী ভূমিকা পালন করে কচুরিপানা। এতে থাকা প্রদাহবিরোধী উপাদান গলার বিভিন্ন সংক্রমণ দূর করে ব্যথা কমায়। এক্ষেত্রে কচুরিপানার পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন।

৬. কোলেস্টেরল নিয়ন্ত্রণে: কচুরিপানায় রয়েছে হাইপোকোলেস্টেরোলেমিক উপাদানসমূহ। যা রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে নিয়মিত কচুরিপানা সিদ্ধ করা পানি পান করতে পারেন। পাশপাশি এর বিভিন্ন পদ রান্না করেও খেতে পারেন।

৭. মাতৃদুগ্ধ বাড়ায়: জানেন কি? কেনিয়ার নারীরা মাতৃদুগ্ধ বাড়াতে কচুরিপানা ব্যবহার করে। তারা কচুরিপানার পাতা ফুটিয়ে সেই রস নিয়মিত পান করে। এমনকি সেখানকার নারীরা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা সমাধানে কচুরিপানার ফুলের রস বা পানিতে ফুটিয়ে সেই পানি পান করে থাকেন।

৮. ওজন কমায়: এতে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার। যা ক্ষুধা কমাতে সাহায্য করে। প্রতিদিন কচুরিপানার পাতা ফুটিয়ে চায়ের মতো পান করলে ওজন দ্রুত কমবে।

৯. রক্তক্ষরণ বন্ধ করে: অনেকেরই কেটে গেলে রক্তপাত বন্ধ হয় না। তাদের ক্ষেত্রে কচুরিপানা বেশ কার্যকরী এক উপাদান। এতে রয়েছে অ্যামিনো এসিড। যা রক্তক্ষরণ বন্ধে কাজ করে।

অনেকেই এই ফুল চালের গুড়া বার বেসন দিয়ে পাকোড়া বানিয়ে ভাতের সাথে খায় আবার অনেকে মিষ্টি খাবারও তৈরী করে কচুরিপানা  ফুল দিয়ে। সুতরাং একে আগাছা না ভেবে উপকারে লাগানো উচিত। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।