এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান
আদালতে আনার পর প্রিজনভ্যানের ভিতরে এক পুলিশ সদস্যকে ধমকালেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রিজনভ্যানে করে হাতকড়া পরিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতের সামনে আনা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয়। এ সময়ই ওই ঘটনা ঘটে।
প্রিজনভ্যানের ভিতর হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ বলেন, ‘স্যার, চলেন আদালতে।’ তখন তিনি ধমক দিয়ে বলেন, ‘আমাকে ধরবেন না। ডোন্ট টাচ মি। এরপর তিনি প্রিজনভ্যান থেকে নামার সময় নিজের মাথার হেলমেট ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’
উল্লেখ্য, এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
What's Your Reaction?